সারা বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৩ লাখ ৯১ হাজার, শনাক্ত ২০ কোটি ৯১ লাখ।
করোনা ডেস্ক:
আজ বৃহস্পতিবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনা ভাইরাস রিসোর্স সেন্টারের দেওয়া তথ্যমতে, সারা বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন প্রায় ৪৩ লাখ ৯১ হাজার মানুষ। একই সঙ্গে বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২০ কোটি ৯১ লাখ ৮৪ হাজার ৬৬৭ জনের করােনা শনাক্ত করা হয়েছে।
করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন তিন কোটি ৭১ লাখ ৪৮ হাজার ২৭ জন এবং মারা গেছেন ছয় লাখ ২৪ হাজার ২০৯ জন।
আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন তিন কোটি ২২ লাখ ৮৫ হাজার ৮৫৭ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ৩২ হাজার ৫১৯ জন।
মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন দুই কোটি চার লাখ ৫৭ হাজার ৮৯৭ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৭১ হাজার ৬৬২ জন।
দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ হাজার ৭১৯ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জন।
এছাড়া বিশ্বে করোনার টিকা দেওয়া হয়েছে ৪৭৮ কোটি ৭৬ লাখ ৬৭ হাজার ৬১২ ডোজ।

