ময়মনসিংহে বাড়ল করোনায় মৃত্যু, রাজশাহীতে মৃত্যু দুই
করোনা ডেস্কঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন আটজন।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের সমলা (৭০), তহুরা বেগম (৪৫), তারাকান্দার আয়েশা খাতুন (৭৫), হালুয়াঘাটের মেদেন সিথিল (৬২), নেত্রকোনা সদরের আয়েশা (৭০), দুর্গাপুরের প্রমোধ পাল (৬০), মোহনগঞ্জের শফিকুল (১৫) এবং টাঙ্গাইলের গোপালপুরের হাসমত আলি (৬০)। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের অনিল চক্রবর্তী (৮৫) নামে একজন।
এদিকে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা যাননি।

