অ্যাস্ট্রাজেনেকার আরো ২১ লাখ ২০ হাজার টিকা পাঠাল ফ্রান্স

নিউজ ডেস্ক:

বাংলাদেশে কভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে একাত্মতা প্রকাশের অংশ হিসেবে ফ্রান্স সরকার আরো ২১ লাখ ২০ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা অনুদান দিয়েছে। ঢাকায় ফ্রান্স দূতাবাস গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এ নিয়ে বাংলাদেশে ফ্রান্সের টিকা সহায়তার পরিমাণ ৫৩ লাখ ৮০ হাজার ডোজ ছাড়িয়ে গেছে। বৈশ্বিক টিকার উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা বাংলাদেশে এসেছে।

এমিরেটসের একটি ফ্লাইটযোগে গত সোমবার রাতে ২১ লাখ ২৬ হাজার ১০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর আগে গত ২৯ নভেম্বর প্রথম চালানে ২০ লাখ ৬০ হাজার ও গত ১৯ ডিসেম্বর দ্বিতীয় চালানে ১১ লাখ ৯৭ হাজার ৬০০ ডোজ টিকা পাঠিয়েছিল।

  •  
  •  
  •  
  •