সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে গণআন্দোলনের ঘোষণা নুরের

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) এবং ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নুর বলেছেন, দেশে দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। সেদিকে সরকারের কোনো ভ্রূক্ষেপ নেই।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় চাকরির বাজারে প্রভাব পড়বে। শিক্ষার্থীদের এ ক্ষতি থেকে বাঁচাতে হলে, দেশকে বাঁচাতে হলে সবাইকে রাজপথে নামতে হবে। এই সরকার চাচ্ছে কোনোরকম পাঁচ বছর কাটিয়ে দিতে, তারা নিজেও জানে না তারা কখন বিপদের মধ্যে পড়ে যায়।

তিনি আরও বলেন, এই নাগরিক সমাবেশ থেকে দাবি জানাতে চাই, আগামী সেপ্টেম্বর থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। খুলে না দিলে আমরা শিক্ষার্থীদের নিয়ে গণআন্দোলনের ডাক দেব।

শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক নাগরিক সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি। অবিলম্বে সবার জন্য টিকা, নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং ও জনজীবন সচল রাখার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: