সিলেটে ছুরিকাঘাতে কলেজছাত্রের মৃত্যু
নিউজ ডেস্ক:
সিলেটে ছুরিকাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে সুরমা কলেজ ক্যাম্পাসেই দুর্বৃত্তের হামলার শিকার হন রাহাত। স্থানীয় লোকজন উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আরিফুল ইসলাম রাহাত (২০) দক্ষিণ সুরমার ধরাধরপুর গ্রামের সুলেমান আলীর ছেলে। তিনি দক্ষিণ সুরমা কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত কলেজছাত্র ও অভিযুক্ত ব্যক্তি দক্ষিণ সুরমা কলেজ ছাত্রলীগের সমর্থক বলে জানা যায়। তাৎক্ষণিক পুলিশি তৎপরতা অব্যাহত আছে। কলেজ ক্যাম্পাসে পুলিশি টহল জোরদার করা হয়েছে। মৃতদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

