কসবায় আগুনে পুড়ে গেছে ৮টি দোকান
নিউজ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিণ কুটি বাজারে মঙ্গলবার রাতে লাগা আগুনে আট দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় পৌনে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষতির আর্থিক পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কসবা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ খালিদ জানান, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কসবা ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া ও কুমিল্লা জেলার বুড়িচং থেকে মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে ৩টিতে ধান, পাট ও মরিচের গুদাম রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

