রাজশাহীতে যিশু খ্রিস্টের জন্মদিনে করা যাবেনা সাংস্কৃতিক অনুষ্ঠান
নিউজ ডেস্ক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনে অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করেছেন আরএমপির কমিশনার আবু কালাম সিদ্দিক।
আদেশে বলা হয়েছে, বড়দিনে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা বিভিন্ন গির্জা ও উপাসনালয়ে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করবেন।
কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় জনস্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ইতোপূর্বে সকল ধর্মীয় অনুষ্ঠানাদি সরকারি নির্দেশনা মেনে স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বল্প পরিসরে অনুষ্ঠিত হয়েছে।
এ কারণে কোভিড-১৯ সংক্রান্ত জারীকৃত স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনাগুলো প্রতিপালনসহ রাজশাহী মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় বড়দিনে সকল প্রকার সভা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, মিছিল, আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে স্বাস্থ্য বিধি মেনে ঘরোয়াভাবে ধর্মীয় আচারাদী পালন করা যাবে।

