ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন রাবি শিক্ষক

রাবি প্রতিনিধি:
ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক হোসাইন মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। আজ সোমবার (২৭ ডিসেম্বর) সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রবিউল করিম তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

তিনি জানান, আজ সোমবার ভোর ৫টা ৪৫মিনিটে মুম্বাইয়ে টাটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, প্রফেসর ড. মোঃ ফারুক হোসাইন যশোর সদর উপজেলার দোগাছিয়া গ্রামে ১৯৭২ সালে জন্মগ্রহণ করেন। তিনি ২০০২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে প্রভাষক পদে যোগদান করেন এবং ২০১৭ সাল থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০১৯ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

  •  
  •  
  •  
  •