কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
নিউজ ডেস্ক:
কুষ্টিয়ায় সদর উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে ৪ শ্রমিক নিহত এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন শ্রমিক। সোমবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাদালিয়ায় এই ঘটনা ঘটে
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী ৪ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন-ভ্যানচালক মুক্তার আলী (৬০), শ্রমিক জেসমিন (২৭), রোজিনা (২৭) স্বপ্না রানী (৪২)। গুরুতর আহত তাহমিনা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল দক্ষিণপাড়া এলাকায় মন্ডল হোটেলের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে ঝিনাইদহগামী দ্রুতগাতির একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী পাখিভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ চারটি উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ভ্যানের আরো একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী জানান, ট্রাকের চালক পলাতক তবে ট্রাকটি পুলিশ আটক করেছে।

