রাঙামাটিরতে যান চলাচল স্বাভাবিক, ভোগান্তি কাটিয়ে স্বস্তিতে পর্যটকরা

নিউজ ডেস্ক:

বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের দীর্ঘ ৮ ঘন্টা অক্লান্ত পরিশ্রমে অবশেষে সচল হয়েছে রাঙামাটির সাজেক-খাগড়াছড়ির সড়ক যোগাযোগ ব্যবস্থা।

মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যার পর থেকে অতি বৃষ্টির কারণে বুধবার ভোর রাতে সাজেকে যাওয়ার পথে শুকনা নন্দ রাম পাড়া এলাকায় রাস্তার উপর একটি পাহাড় ধসে পড়ে। এর ফলে বুধবার সকাল থেকে সাজেকে যানচলাচল বন্ধ ছিলো। সকাল থেকে সাজেক, খাগড়াছড়িগামী এবং খাগড়াছড়ি থেকে সাজেকগামী যানবাহনসহ ভোগান্তিতে পড়ে হাজারো পর্যটকসহ স্থানীয়রা।

পরে যোগাযোগ ব্যবস্থা সচল করতে উদ্যোগ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর ২০-ইসিবি। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সেনাবাহিনীর সদস্যরা সকাল থেকে ঘাম ঝড়িয়ে, শ্রম দিয়ে মাটি সরানোর কাজ নামে।

এক পর্যায়ে বুধবার বেলা তিনটা থেকে যোগাযোগ ব্যবস্থা স্বচল হয় বলে জানান স্থানীয়রা।

  •  
  •  
  •  
  •