বুস্টার ডোজ কতটুকু জরুরী?

স্বাস্থ্য ডেস্ক:

বুস্টার ডোজ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। ইতোমধ্যেই ইরানসহ বেশ কিছু দেশে কিছু অংশে বুস্টার ডোজ প্রয়োগ করা হলেও গবেষকমহলে এই ডোজটির কার্যকারিতা এখনো খানিকটা প্রশ্নবিদ্ধ।

বুস্টার ডোজ মূলত তৃতীয় একটি ডোজ যা করোনা ভ্যাকসিনের দুই ডোজ সম্পন্ন হবার পর করোনা আক্রান্তের হার কমানো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অধিকতর বাড়ানোর জন্য প্রয়োগ করা হয়।

বুস্টার ডোজ গ্রহণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার ব্যাপারে এখনো মিশ্র প্রতিক্রিয়া রয়েছে গবেষকদের মাঝে। অনেকেই মনে করেছেন,বুস্টার প্রকৃত অর্থে কার্যকরী একটি ডোজ যা আক্রান্তের হার উল্লেখযোগ্য ভাবে হ্রাস করবে।

কিন্তু বিপরীতে কিছু গবেষক ধারণা করছেন, বুস্টার দেওয়ার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা বাড়লেও সেটি উল্লেখযোগ্য আকারে নয় এবং এতে করে কিছুক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়ারও সম্ভাবনা রয়েছে।

কিছু সমাজবিদের মতে,পৃথিবীর অনেক দেশেই এখনো অসংখ্য মানুষ করোনাভাইরাসের একটি টিকা গ্রহণেরও সুযোগ পায়নি,সেক্ষেত্রে বুস্টার ডোজ অপ্রয়োজনীয় এবং এটির পূর্বে সকলের টিকা নিশ্চিত করা প্রয়োজন।

  •  
  •  
  •  
  •