ডেঙ্গুতে সারাদিনে হাসপাতালে ভর্তি ১৮৪ জন

স্বাস্থ্য ডেস্ক:

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১৮৪ জন নতুন রোগী ভর্তি হয়েছে। তাদের নিয়ে চলতি বছরের মোট ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৪ জন।

য়আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
এছাড়া এ বছরের জানুয়ারি থেকে আজ বুধবার পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৮৯ জন।

ডেঙ্গু নিয়ে নতুন ভর্তিদের মধ্যে ঢাকায় ১৫১ জন এবং ঢাকার বাইরের সারা দেশে ভর্তি হয়েছেন ৩৩ জন।

  •  
  •  
  •  
  •