‘বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কুমিল্লা’র নয়া কমিটি ঘোষণা
এস এম জোবায়ের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুমিল্লা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কুমিল্লা’র তৃতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ইলিয়াস হোসেন সবুজকে সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
আগামী এক বছরের জন্য এ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়।

