শেকৃবির উন্নয়নে ৩৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে ৩ শত ৫২ কোটি ৬৮ লাখ টাকার এই উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকায় অনুষ্ঠিত একনেকের এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি সবচেয়ে বড় অংকের অনুমোদিত উন্নয়ন প্রকল্প।

