ময়মনসিংহে ৫ই আগষ্ট শুরু হচ্ছে ‘বিপিএল ফুটবল লীগ’
ময়মনসিংহ প্রতিনিধি:
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে আগামী ৫ই আগষ্ট রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে শুরু হচ্ছে বিপিএল জেবি ফুটবল লীগ। পর্যায়ক্রমে ঢাকা, সিলেট ও চট্রগ্রামেও এ খেলা চলবে।
রোববার (২৪ জুলাই) ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সমন্বয় সভায় বাংলাদেশ প্রিমিয়ামলীগ বিপিএলএ ২০১৫-২০১৬ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থার সদস্য, ক্লাব কর্মকর্তা, পুলিশ, র্যাব ও অপরাপর সংশ্লিষ্টদের এক প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে সমন্বয় সভায় জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন বলেন, রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামের ফুটবল খেলার মাঠটি এখনো খেলার জন্য প্রস্তুত নয়। তবে ২ আগষ্টের ভিতরে খেলার জন্য উপযুক্ত হবে বলে জানান। তিনি আরো বলেন, ময়মনসিংহ স্টেডিয়ামে মোট ২টি ড্রেসিং রুম আছে আরো ২টি ডেসিং রুম তৈরী করা হবে।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী জানান, সিভিল সার্জনের নেতৃত্বে একটি মেডিকেল টিম গঠন করা হবে। এতে ২জন ডাক্তার ও ২জন নার্স কাজ করবে। ২টি এম্বোলেন্স সার্বক্ষনিক ভাবে প্রস্তুত থাকবে। ময়মনসিংহ মেডিকেল কলেজে ২টি কেবিন প্রস্তুত রাখা হবে। আগত বিভিন্ন ফুটবল দল গুলোর জন্য পুলিশ লাইন খেলার মাঠ, বিজিবি খেলার মাঠ, কৃষি বিশ্ববিদ্যালয়ের ইশাখাঁ হল, শাহজালাল হল খেলার মাঠ, আর্মি ক্যান্টনমেন্টের খেলার মাঠ গুলিকে প্রেক্টিস মাঠের জন্য প্রস্তুত করা হবে।
সভায় এই ফুটবল টুনামেন্টকে সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন অভিজ্ঞ ব্যাক্তিবর্গকে নিয়ে সাব কমিটি গঠন করা হবে বলে সিন্দান্ত হয়। উক্ত সভায় সাউন্ড সিস্টেম বাস্তবায়ন করবেন সাইড গ্লোবাল স্পোর্স। গ্যালরী সহ স্টেডিয়ামের নিরাপত্তার জন্য সিসিটিবি ক্যামেরা, মেটাল ডিটেক্টও, হেন্ডেল মেটালিক ও গেইটের প্রবেশ প্রথে জিকজাক ব্যবস্থা করা হবে। গাড়ী সমুহের জন্য আলাদা পার্কিংএর ব্যবস্থা থাকবে।
বিভিন্ন ফুটবল দল, আগত বিদেশী ও বিভিন্ন কর্মকর্তাদের আবাসনের জন্য সিলভার ক্যাসেল হোটেল, হোটেল আমীর ইন্টারন্যাশাল, হোটেল মোস্তাফিজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের ডর্মেটরী ব্যবস্থা করা হবে। খেলোয়ার ও অন্যান্য কর্মকর্তাদের সাথে সিকিউরিটি পাস ছাড়া কাউকে সাক্ষাত করতে দেয়া হবে না। অঅনুমোদিত কোন বস্তু অথবা কাউকে হোটেলে প্রবেশ দেয়া হবে না। অতি: পুলিশ সুপার হারুন অর রশিদ সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
বাংলাদেশ টেলিভিশন ও বৈশাখী টিভি খেলা গুলি সরাসরি সম্প্রচার করবে। জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি উমর হায়াত খান নঈম ও সাধারন সম্পাদক মুর্শেদ জাহান ফরিদ সার্বিক বিষয়ে তত্বাবধায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন।
খেলাটিতে মোটা ১২টি দল এতে অংশ গ্রহন করবে। দলগুলো হলো ঢাকা আবাহনী, মোহামেডান, শেখ জামাল ক্রীড়া চক্র, শেখ রাসেল ক্রীড়া চক্র, ধানমন্ডি ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র, ফেনী সাকার, বিজিএমসি, উত্তরা বারিধারা ক্রীড়া চক্র, রহমতগঞ্জ, চট্রগ্রাম আবহানী ও আরামবাগ ক্রীড়া সংঘ।

