হাবিপ্রবিতে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী মানববন্ধন
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
’প্রিয় বাংলাদেশ থেকে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ রুখে দাও’ স্লোগানে সোমবার দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিশ্ববিদ্যালয় পরিবার।
সকাল ১১টায় ঢাকা-দিনাজপুর মহাসড়কে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন ছাত্রনেতা রাব্বী, নাহিদ, আতিক, কর্মচারী সমিতির আব্দুর রহিম, কর্মকর্তা পরিষদের ফেরদৌস আলম, ডিন প্রফেসর ড. বলরাম রায়, প্রফেসর ড. আনিস খান, ছাত্র পরামর্শ বিভাগের পরিচালক প্রফেসর ডা. হারুন-উর-রশীদ এবং সভাপতির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রুহুল আমিন।
বক্তব্যে উপাচার্য বলেন, দেশ উন্নতির চরম শিখরে পৌছানোর দ্বারপ্রান্তে। কিন্তু কিছু চক্র জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের নামে দেশকে পিছিয়ে দিতে চায়। বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা এ ধরনের কোনো চক্রান্ত সফল হতে দেবে না। সকলকে সচেতন হতে হবে। কোমলমমি শিশুরা যেন অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয় সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। প্রানপ্রিয় এ বিশ্ববিদ্যালয়ের সকলেই হাতে হাত মিলিয়ে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ রুখে দিতে দৃঢ় প্রতয়ী।

