সড়ক দূর্ঘটনায় ঝরে গেল কুবি শিক্ষার্থীর প্রাণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
এবার সড়ক দূর্ঘটনায় ঝরে গেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর প্রান। এই শিক্ষার্থীর নাম মাহবুবুর রহমান শাওন ।

সে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র । তার গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার শাহপুর গ্রামে। বাবার নাম সিরাজুর রহমান। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল দ্বিতীয় । শাওনের মৃত্যুর বিষয়টি তার বিভাগের চেয়ারম্যান মো: মাহফুজুর রহমান নিশ্চিত করেন।

পরিবার সূত্রে জানাযায়, বিশ^বিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় শাওন বুধবার সন্ধ্যায় সিএনজিতে করে বাড়ি ফিরছিল। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মহাসড়কে একটি ট্রাক তাদের সিএজিকে চাপা দেয়। শাওনসহ সিএনজির সবাই গুরুতর আহত হন।

তার ডান পা ও শরীরের ডান দিক গাড়ির চাপায় পিষ্ট হয়। স্থানীয় লোকজন তাকে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থা আশঙ্কা জনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে ঢাকা নেওয়ার পথি মধ্যেই রাত ২টায় তার মৃত্যু হয়।

আরও জানা যায়, তার পা থেকে অতিরিক্ত রক্তক্ষরনের ফলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার ওসি সাজিদুর রহমান বলেন, ‘দূর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই জানতে পারি যে, স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেছেন। ’

উল্লেখ্য গত শোকাবহ ১ আগস্ট প্রথম প্রহরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের খালেদ সাইফুল্লাহ নামে এক শিক্ষার্থী নিহত হন। এই ঘটনায় সিন্ডিকেটের জরুরী এক সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

  •  
  •  
  •  
  •