আর্জেন্টিনায় ৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক:
আর্জেন্টিনার উত্তর-পশ্চিমের শহর জুজুইয়ে ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে এ ভূমিকম্প হয়।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা সিএসইএম জানিয়েছে, ভূমিকম্পটি উৎপত্তিস্থলে ২৫৮ কিলোমিটার গভীরে ছিল। তবে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

  •  
  •  
  •  
  •