সিরিয়ায় বিমান হামলায় ৫১ জন
আন্তর্জাতিক ডেস্ক :
সিরিয়া বিমান ও গোলা হামলায় কমপক্ষে ৫১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে চার শিশুও রয়েছে। শনিবার যুদ্ধরত আলেপ্পো ও এর আশেপাশের শহরে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
সিরিয়ায় যুদ্ধ পর্যবেক্ষণকারী এই সংস্থাটি জানিয়েছে, শনিবার আসাদ বিরোধীদের এলাকায় সরকারি বাহিনীর বিমান হামলায় আলেপ্পো শহরের পূর্বদিকে ১৫ জন নিহত হয়েছে। বিদ্রোহীদের হামলায় সরকারের দখলকৃত পশ্চিম আলেপ্পোর সালাহউদ্দিন জেলায় নিহত হয়েছে নয়জন। এদের মধ্যে এক বৃদ্ধ ও এক শিশু রয়েছে। সরকারি বার্তা সংস্থা সানা নয়জন নিহত ও ২০ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
ব্রিটেনভিত্তিক এই সংস্থাটি আরো জানিয়েছে, একই দিন সিরিয়া ও রাশিয়ার যৌথবাহিনী আলেপ্পোর পশ্চিমে বিমান হামলা চালিয়েছে। এতে ২৭ জন নিহত হয়েছে।

