রাবিতে পালিত হলো জাতীয় শোক দিবস
রাবি প্রতিনিধি:
গভীর শোক ও শ্রদ্ধার সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দনের শুরুতে সুর্যোদয়ের সাথে সাথে প্রশাসনভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।
এদিকে সকাল সাড়ে ৭টায় উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধতন কর্তাব্যক্তিগণ কালো ব্যাজ ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় তাঁরা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ ও রেজিস্ট্রার মুহাম্মদ এন্তাজুল হকসহ বিভিন্ন অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট পরিচালক, হল প্রাধ্যক্ষ, দপ্তর প্রধান প্রমুখ।
এরপর বিভিন্ন আবাসিক হল, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ক্যাম্পাসের স্কুলসমূহ, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ, বঙ্গবন্ধু পরিষদ, বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনসহ অন্যান্য প্রতিষ্ঠান এবং পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন।
আজ সোমবার বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে কোরানখানি ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে।

