সিরিয়ায় সংঘর্ষে দুই দিনে নিহত ১৮০
আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার আলেপ্পো প্রদেশে সরকার ও বিদ্রোহী বাহিনীর সংঘর্ষে দুই দিনে নারীও শিশুসহ অন্তত ১৮০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার এবং শনিবার এই দুই দিনে এ হতাহতের ঘটনা ঘটে বলে ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা।
খবরে বলা হয়, আলেপ্পোর উত্তরাঞ্চলীয় এলাকার গুরুত্বপূর্ণ একটি অংশ দখলে নিতে সরকার সমর্থক বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে টিয়ারশেল নিক্ষেপ ও গুলির ঘটনা ঘটে।

