এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় গৃহবধূর আত্মহত্যা

যশোর সংবাদদাতা:
যশোরের মণিরামপুর উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় রিমি দাস (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। নিহত রিমি দাস উপজেলার সুন্দ্রা গ্রামের বাসুদেব দাসের স্ত্রী। তিনি যশোর মণিরামপুর মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জিএম আহাদ আলী জানান, যশোর মণিরামপুর মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল রিমি। বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে অকৃতকার্য হন তিনি। এ ঘটনায় হতাশা থেকে সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

রিমির বাবার বাড়ি কেশবপুর উপজেলার কাকিলাখালি গ্রামে বলেও জানান তিনি।

  •  
  •  
  •  
  •