গাইবান্ধায় সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি:
সেরা সাঁতারু খোঁজে বাংলাদেশ’ সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় গাইবান্ধা পৌর পার্ক পুকুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশে প্রথমবারের মতো বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্টিত হয়। ৪টি গ্রুপে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক সাঁতারু অংশ নেয়। পরে প্রতিযোগিতায় অংশ নেয়া সাতরুদের মাঝ থেকে ২০ জন সাঁতারুকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।

সাঁতার প্রতিযোগিতার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার (সি, পিএসসি, বিএন) এস এম মাহামুদুর রহমান, (এস), বিএন লে: কমান্ডার এম নাইমুল হক ও (এক্স) বিএন লে: কমান্ডার এম নাহিদ হাসান।

  •  
  •  
  •  
  •