পুলিশ জনতা মিলে জঙ্গীদের খুঁজে বের করা হবে

গাইবান্ধা প্রতিনিধি:
রংপুর বিভাগীয় পুলিশের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘জঙ্গিরা চর কিংবা পাহাড় যেখানেই থাকুন না কেন পুলিশ জনতা মিলে তাদের অবশ্যই খুঁজে বের করা হবে। সুতরাং জঙ্গিরা কিছুতেই পার পাবে না’।

তিনি আরও বলেন, ‘কিছু বিপদগামী মানুষের কারণে সাধারণ মানুষের জীবনযাপন ঝুঁকিপূর্ণ হবে তা শান্তিপ্রিয় জনগণ পুলিশ কখনই মানবে না। রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের জানমালের নিরাপত্তা প্রদানে পুলিশ সর্বধরণের সহযোগিতা করবে’।

গাইবান্ধা জেলা কমিউনিটি পুলিশিং কমিটি ও জেলা পুলিশ যৌথভাবে আয়োজিত সদর উপজেলার দূর্গম মোল্লার চরে বুধবার দুপুরে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা বিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

গাইবান্ধা ও রংপুর বিভাগীয় কমিনিউটি পুলিশিং ফোরামের আহবায়ক এম আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে অন্যানের মধ্যে রাখেন গাইবান্ধা পুলিশ সুপার আশরাফুল ইসলাম, অতিরিক্তি পুলিশ সুপার আশফিকুজ্জামান আকতার জামান, সিনিয়র সহকারি পুলিশ (হেড কোয়াটার) খায়রুল আলম, সদর থানার ওসি একেএম মেহেদী হাসান, ফুলছড়ি থানা ওসি খায়রুল বাশার, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব প্রতাপ ঘোষ, ইউপি চেয়ারম্যান আব্দুল হাই মন্ডল, জাকির হোসন। সমাবেশ কয়েকটি চরের সহা¯্রাধিক নারী পুরুষ অংশগ্রহণ করে।

সমাবেশ শেষে ঢাকাস্থ ল্যাব এইডের সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্রে ফুলছড়ি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লবণ ও তেলের একটি প্যাকেট।

  •  
  •  
  •  
  •