দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিল করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ আর থাকছে না। তবে এবছর ভর্তি পরীক্ষা এ নিয়ম কার্যকর হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. কামরুল হুদা।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. কামরুল হুদা জানান, সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেয়ার যে নিয়ম বিশ্ববিদ্যালয়ে চলছে তা আগামী বছর থেকে আর থাকবে না। তবে সেটা এখনও কার্যকর হয়নি। আগামী ডিনস কমিটির সভায় বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদন পেতে পারে।

এদিকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আবেদনের প্রক্রিয়া আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ থেকে ৩০ অক্টোবর।

বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান ভর্তি পরীক্ষা কমিটির সচিব এসএম আকবর হোসাইন।

তিনি আরও জানান, এ বছর বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদ ও ২টি ইন্সটিটিউটের অধীনে ভিন্ন ২৪টি ইউনিটে অনুষ্ঠিত হবে এ ভর্তি পরীক্ষা।

  •  
  •  
  •  
  •  

Tags: