বাকৃবিতে ভর্তি কার্যক্রম স্থগিতের দাবি!
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম স্থগিতের দাবি করেছে শাখা প্রগতিশীল ছাত্রজোট।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভর্তি ফরমের মূল্য ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা নির্ধারণ করার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে প্রগতিশীল ছাত্রজোট।
জানা যায়, দুপুরে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে বিক্ষোভ মিছিল বের করে সহযোগি ছাত্র বিষয়ক উপদেষ্টার মাধ্যমে উপাচার্য বরাবর ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান করে প্রগতিশীল ছাত্রজোট।
সহযোগি ছাত্র বিষয়ক উপদেষ্টার সাথে আলোচনায় কোন আশানুরুপ উত্তর না পাওয়ায় আগামীকাল বুধবার আবারো বিক্ষোভের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। সেই সাথে ভর্তি ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহার না করা পর্যন্ত ভর্তি কার্যক্রম স্থগিতের দাবি করেছেন তারা।

