পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর ৬ দিন বন্ধ

শাহ্ আলম শাহী,স্টাফ রিপোর্টার,দিনাজপুর থেকেঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর ৬ দিন বন্ধ থাকবে। আগামী ১১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ভারত-বাংলাদেশের মধ্যে বন্ধ থাকবে পণ্য আমদানি-রফতানি ও বন্দরের কার্যক্রম । ১৭ সেপ্টেম্বর থেকে বন্দরের সব কার্যক্রম পুনরায় শুরু হবে।তবে এসময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার চালু থাকবে।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, ঈদ উপলক্ষে ৬ দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে শনিবার (১০ সেপ্টেম্বর) বি/ই এর অনুকূলে বন্দর দিয়ে আমদানিকৃত পণ্য আমদানিকারকরা কোনো কারণে ডেলিভারি নিতে না পারলে সেক্ষেত্রে শুধু রবিবার বন্দরের ভেতর থেকে সেসব পণ্য ডেলিভারি দেয়া হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. রফিকুজ্জামান জানান, ৬ দিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে চালু থাকবে যাত্রী পারাপার ।

  •  
  •  
  •  
  •