আশরাফুলের বাবার ইন্তেকাল
ক্রিড়া ডেস্ক:
ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের বাবা আবদুল মতিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।
দীর্ঘদিন ধরেই তিনি হৃদরোগে ভুগছিলেন। গত ১১ সেপ্টেম্বর থেকেই তিনি হৃদরোগজনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। রবিবার হঠাৎ করেই তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। এরপর শক দেওয়ার মাধ্যমে তা পুনরায় সক্রিয় করা হলেও রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে ২০০৬ সালে আবদুল মতিনের হার্টে অস্ত্রোপচার করা হয়। এরপর কিছুদিন সুস্থ থাকলেও পরে চলতি বছরের মে মাসে হার্টে ব্লক থাকায় রিং পরানো হয়েছিল।
আশরাফুল তার বাবার রুহের মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

