হাবিপ্রবিতে এমএস কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
ফিরোজ কবির কিরন, হাবিপ্রবি প্রতিনিধি:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের ২০১৬ ইং শিক্ষাবর্ষের জুলাই-ডিসেম্বর সেমিস্টার এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উক্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আবু হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান বাহাদুর এবং ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু খায়ের মোহাম্মদ মুক্তাদিরুল বারী চৌধুরী।
উক্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এম এস কোর্সের ভর্তিকৃত শিক্ষার্থীবৃন্দরা অংশগ্রহন করেন।

