জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৩৬৮৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদভুক্ত) ভর্তি পরীক্ষায় ৩৬৮৩ জন উত্তীর্ণ হয়েছে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বি’ ইউনিটের ৬৭০টি আসনের বিপরীতে ৩৬৮৩ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেছে। উল্লেখ্য, ৩৬,২২৫ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিল।
এছাড়া ‘ই’ ইউনিটের (কলা অনুষদভুক্ত) ভর্তি পরীক্ষায় ৪৮০ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেছে।
‘ই’ ইউনিটের ১২০টির আসনের বিপরীতে ২০২৭ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিল। ‘বি’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েব সাইট (www.jnu.ac.bd বা www.result.jnu.ac.bd এ পাওয়া যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘ই’ ইউনিটের পারফরমেন্স টেস্ট সংক্রান্ত কার্যক্রম পরবর্তীতে জানানো হবে।

