বাকৃবিতে পোস্ট হারভেস্ট লস রিডাকশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ধান কর্তনের পর সঠিকভাবে শস্য মাড়াই, শুকানো ও সংরক্ষণের মাধ্যমে কিভাবে ফসলের উৎপাদন খরচ কমানো ও গুণগতমান মান বজায় রাখা যায় সে বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদীয় সম্মেলন কক্ষে ‘পোস্ট হারভেস্ট লস রিডাকশন ইনোভেশন ল্যাব’(পিএইচএলআইএল) শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। আমেরিকার আন্তজার্তিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) অর্থায়নে ও বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগ এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ এ কর্মশালার আয়োজন করে।

কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিন প্রফেসর মো. আবদুর রশীদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। এতে স্বাগত বক্তব্য দেন পিএইচএলআইএল’র বাংলাদেশের সমন্বয়কারী প্রফেসর ড. মো. মঞ্জুরুল আলম।

কর্মশালায় চারটি বিভিন্ন বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মো. আইয়ুব আলী, প্রফেসর ড. চয়ন কুমার সাহা, প্রফেসর ড. মো. আবদুল আওয়াল ও সাহানারা বেগম।

  •  
  •  
  •  
  •  

Tags: