ছুরিকাঘাতে সরকারি আজিজুল হক কলেজ ছাত্র খুন

বগুড়া প্রতিনিধি:
বগুড়া সরকারি আজিজুল হক কলেজছাত্র ইবরাহিম হোসেন সবুজকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ীর পুরনো ভবনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইবরাহিম হোসেন সবুজ কাহালু উপজেলার লাহাড়াপাড়ার সাইফুল ইসলামের ছেলে। তিনি কলেজের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের সঙ্গে কয়েকজন ছাত্রের সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে ছুরিকাঘাতে কলেজছাত্র ইবরাহিম হোসেন সবুজের মৃত্যু হয়।

  •  
  •  
  •  
  •