বাকৃবিতে ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি সায়েন্স অনুষদের ‘আউটব্রেক-১৬’ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেটেরিনারি সায়েন্স অনুষদের প্যাথলজি গ্যালারীতে ওই ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাকৃবির শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, প্যাথলজি বিভাগের প্রফেসর ড. মো. আবু হাদী নূর আলী খানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, প্যাথলজি বিভাগের প্রফেসর ড. এ.এস.এম মাহফুজুল বারি, ক্লাস প্রতিনিধি নিহারঞ্জন প্রামাণিক।

অনুষ্ঠানের উপস্থাপনা করেন স্বরুপ কুমার কুন্ডু।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের কাছে খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, যদি কেউ সুস্থ দেহ ও সবল মন চায় তাহলে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলাই একমাত্র সঠিক ব্যক্তিত্ব বিকাশ ও সুস্থ শরীর গঠনে কার্যকরী ভুমিকা পালন করে। সেইসাথে মানসিক চাপ কমায়, স্বাস্থ্য ভাল রাখে এবং পড়ালেখায় মনোযোগী করে তুলে।

t4

এসময় অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন টিম ব্রুসেলা বুচারর্সের ক্যাপ্টেন আনন্দ চন্দ্র দাসের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্স আপ টিম র‌্যাবিস রাইডারের ক্যাপ্টেন সাকিব হোসেন সাগরের হাতে রানার্স আপ ট্রফি এবং খেলায় অংশগ্রহণকারী সকল খেলোয়ারের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন।

উল্লেখ্য, ভেটেরিনারি সায়েন্স অনুষদের লেভেল-৪, সেমিস্টার-২ এর শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘আউটব্রেক-১৬’ নামক ক্রিকেট টুর্নামেন্ট বিশ্ববিদ্যালয়ের হ্যালীপ্যাডে অনুষ্ঠিত হয়। ‘অ্যানথ্রাক্স অ্যাভেঞ্জারস’, ‘র‌্যাবিস রাইডার’, ‘এফএমডি ফাইটারর্স’ ও ‘ব্রুসেলা বুচারর্স’ নামে চারটি টিম ওই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় ব্রুসেলা বুচারর্স এবং রানার্স আপ হয় র‌্যাবিস রাইডার। ফাইনাল ম্যাচে ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ নির্বাচিত হন খাইরুল ইসলাম।

  •  
  •  
  •  
  •  

Tags: