বাকৃবিতে দূর্গাপূজা ও আশুরার ছুটি শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
শারদীয় দূর্গাপূজা ও পবিত্র আশুরা উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ৭ অক্টোবর থেকে ৬ দিনের ছুটি শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (৬অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ মো. ছাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

৭ থেকে ১২ অক্টোবর (বুধবার) পর্যন্ত মোট ৬ দিন শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

১০ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ছুটিতে আবাসিক হলগুলো খোলা থাকবে। ১৩ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

  •  
  •  
  •  
  •