জাবিতে বিরল প্রজাতির নীল শাপলার সন্ধান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
প্রাকৃতিক সৌন্দর্য্যরে এক অপরুপ লীলাভূমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাবিতে রয়েছে অসংখ্য ছোটখাট জলাশয়। আর এসকল জলাশয়ে অহরহ পাওয়া যায় সাদা ও লাল রঙের শাপলা। কিন্তু এই প্রথম এখানকার কিছু জলাশয়ে নীল রংয়ের শাপলার সন্ধান পাওয়া গেছে। আর এই বিরল প্রজাতির শাপলা সংরক্ষণে ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (০৫ অক্টোবর) পরিবেশ বিষয়ক সংগঠন ‘প্রকৃত সংগঠনের উদ্যোগ (এনসিআই)’র আয়োজনে নীল শাপলা সংরক্ষণে জলাশয়ের পাশে সচেতনতামূলক বিলবোর্ড লাগানো হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল খায়ের, প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন তুহিন ও অধ্যাপক আলি আজম তালুকদারসহ এনসিআই এর সকল সদস্য উপস্থিত ছিলেন।

জানা যায়, বাংলাদেশে সাধারণত সাদা ও লাল রঙের শাপলা পাওয়া যায়। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকটি জলাশয়ে নীল রংয়ের এ বিরল প্রজাতির শাপলার সন্ধান পাওয়া গেছে। নান্দনিকতার পাশাপাশি এ শাপলাটির রয়েছে অ্যান্টিব্যাক্টেরিয়াল গুনাগুণ। তাই এর সংরক্ষণে ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

