প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় যুবক আটক
নওগাঁ সংবাদদাতা:
নওগাঁর সাপাহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় মফিজুল ইসলাম (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃত যুবক মফিজুল ইসলাম উপজেলার হাপানিয়া (শিয়ালমারি) গ্রামের নজরুল ইসলামের ছেলে।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম জানান, প্রধানমন্ত্রী কে নিয়ে ওই যুবক ফেসবুকে আপত্তিকর মন্তব্য করে এমন অভিযোগের ভিত্তিতে শনিবার বেলা ১২ টায় থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান ফোর্সসহ আন্ধারদিঘী বাজারে অবস্থিত তার মুদিখানা থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
বিকেল ৩টা পর্যন্ত ওই যুবকের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

