আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা; নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের হেলম্যান্ড প্রদেশে এক গাড়ি বোমা বিস্ফোরণে ১০ পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। সোমবার এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তালেবান। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছে।

পুলিশ কর্মকর্তা হাজি মারজান বলেছেন, সকাল সাড়ে ১১ টার দিকে একটি পুলিশ চেক পয়েন্টের নিকটে তালেবানরা বোমাটির বিস্ফোরণ ঘটায়। ইন্টারন্যাশনাল ইমার্জেন্সী হাসপাতালের এক চিকিৎসক জানান, হাসপাতালে ১৪ টি মরদেহ আনা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক বলেন, এ ঘটনায় আহত ১৫ জনকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সেদ্দিকি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাদি হামলার দায় স্বীকার করে বলেছেন, তালেবান যোদ্ধারাই এ হামলা চালিয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: