রাবিতে নর্দমা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের পেছনের একটি ড্রেন থেকে এক শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হলের নিচতলায় ডাইনিংয়ের পাশে নর্দমায় ওই শিক্ষার্থীর লাশ পাওয়া যায়।

নিহত মোতালেব হোসেন লিপু গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। সে নবাব আব্দুল লতিফ হলের আবাসিক শিক্ষার্থী এবং ২৫৩ নম্বর রুমে থাকতেন। তিনি ঝিনাইদহের হরিণাকু-ু থানার মুকিমপুর প্রামের বদরউদ্দিনের ছেলে। নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকা-। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের পরই বিয়ষটি নিশ্চিত হওয়া যাবে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৮টার দিকে ডাইনিংয়ের পেছনে লিপুর লাশ দেখতে পান ডাইনিং কর্মী রীণা। তিনি বিষয়টি হল কর্তৃপক্ষকে জানালে পুলিশকে জানানো হয়। পরে সকাল পৌনে ৯টার দিকে ওই ছাত্রের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী জানান, লিপু কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না।

লাশ যেখানে পড়ে ছিল, তার পাশের একটি কক্ষের শিক্ষার্থীরা জানান, রাত ৩টার দিকে তারা ছাদ থেকে নিচে কিছু পড়ার শব্দ পেয়েছিলেন। তবে কি পড়েছে তা তারা না দেখে আবার ঘুমিয়ে যান।

  •  
  •  
  •  
  •