বাকৃবিতে বঙ্গবন্ধু অফিসার্স এসোসিয়েশনের নয়া কমিটি গঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শে গড়া সংগঠন ‘বঙ্গবন্ধু অফিসার্স এসোসিয়েশন, বাকৃবি’ এর নয়া কমিটি গঠন করা হয়েছে।
নয়া কমিটিতে, সভাপতি পদে জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক ড. আমিনুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক পদে সংস্থাপন শাখার ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ সৈয়দ মোহাম্মদ মাসাদুল হাসান (আকিক) এবং সহ-সভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় লাইব্রেরির সহকারী রেজিস্ট্রার কৃষিবিদ মো. খাইরুল আলম (নান্নু) নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, গত সোমবার (১৭ অক্টোবর ২০১৬) সংগঠনের আহবায়ক কমিটির সভায় সংগঠনের উপদেষ্টা পরিষদ ও সাধারণ সদস্যগণের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

