জবিতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষার্থীসহ গ্রেফতার ৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-১৭ সেশনের ‘এ’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক পরীক্ষার্থীসহ চারজনকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে তাদের আটক করা হয়।

জানা গেছে, প্রশ্নপত্রসহ ক্যাম্পাসে প্রবেশ করার সময় এক পরীক্ষার্থীকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে বিকেল তিনটায় কনফিডেন্স বিসিএস কোচিং সেন্টারে অভিজান চালিয়ে আরো তিনজনকে আটক করা হয়।

আটকরা হলেন- কনফিডেন্স কোচিং জবি ক্যাম্পাস শাখার পরিচালক রনি। অপর দুইজন জবি ছাত্রলীগ নেতা বলে জানা যায়। তবে তাৎক্ষণিকভাবে পরীক্ষার্থী ও তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে কোতয়ালি থানার এসি শাহেন শাহ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি নিজেরাই তাদের আটক করেছে। আমরা পুলিশের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহায়তা করছি।

  •  
  •  
  •  
  •