বাংলাদেশ প্রিমিয়ার লিগের চূড়ান্ত সূচি ঘোষণা

ক্রিড়া প্রতিবেদক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলে) চতুর্থ আসরের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী, আগামী চার নভেম্বর থেকে মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের আসর।

টুর্নামেন্টটি শেষ হবে ১০ ডিসেম্বর। ফাইনালের পরদিন রাখা হয়েছে রিজার্ভ ডে। আগেই জানা গিয়েছিল, বরাবরের মত দুটি ভেন্যুতেই অনুষ্ঠিত হবে বিপিএল।

সেগুলো হল – মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। চার নভেম্বর থেকে ১৩ নভেম্বর প্রথম ভাগের খেলা হবে মিরপুরে।

bpl3

এরপর ১৭ থেকে ২২ নভেম্বর খেলা হবে চট্টগ্রামে। এরপর আবার বিপিএল ফিরবে মিরপুরে। ২৫ নভেম্বর থেকে একদম শেষ অবধি এই মাঠেই চলবে টানা খেলা।

  •  
  •  
  •  
  •  

Tags: