তাসকিনের নিউ হেয়ার কাট!

স্পোর্টস ডেস্ক:
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেললেও টেস্ট সিরিজে স্কোয়াডের বাইরে বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। অবসরের এই সময়ে নিজের চুলের স্টাইলে পরিবর্তন আনলেন ডানহাতি এই পেসার।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে চুলে নতুন স্টাইলের ছবি তুলে পোস্ট করেন তাসকিন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘চুলের নতুন কাট।’

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে না খেললেও প্রস্তুতি ম্যাচে ছিলেন ডানহাতি এই পেসার। ইংলিশদের বিপক্ষে সেই প্রস্তুতি ম্যাচ বল হাতে নেন এক উইকেট। এর আগে, ইংলিশদের বিপক্ষ ওয়ানডে সিরিজে তিন ম্যাচ খেলে তুলে নেন চার উইকেট। সিরিজের দ্বিতীয় ম্যাচে নেন সর্বোচ্চ তিন উইকেট।

  •  
  •  
  •  
  •