কঠোর নিরাপত্তায় রাবির ভর্তি পরীক্ষা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কড়া সতর্কতায় শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। সোমবার সকাল ৯টায় আইন অনুষদের (বি ইউনিট) বিজোড় রোল নম্বরধারীদের দিয়ে প্রথম দিনের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

এরপর বেলা ১১টায় শুরু হবে ‘বি’ ইউনিটের জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা। এবারে ‘বি’ ইউনিটে ২০০ সিটের বিপরীতে ১৭ হাজার ৯৭২ জন অর্থাৎ প্রতিটি সিটের বিপরীতের ৯০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করছে। এছাড়া দুপুর ১টায় ব্যবসায় অনুষদের (ডি ইউনিট) বানিজ্য এবং সাড়ে ৩টায় অবাণিজ্য (মানবিক ও বিজ্ঞান) গ্রুপের পরীক্ষার মধ্য দিয়ে প্রথম দিনের ভর্তি পরীক্ষা শেষ হবে।

সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের ড. শহীদুল্লাহ কলা ভবনের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্টার, কোষাধ্যক্ষ, প্রক্টর, জনসংযোগ দপ্তরের প্রশাসক বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাংবাদিকদের বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অত্যন্ত নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। সকল প্রকার আইনশৃঙ্খলা রক্ষার জন্য আমরা প্রস্তত রয়েছি।’

ডিজজিটাল ডিভাইস বা কোনো কিছুর মাধ্যমে পরীক্ষায় যেকোনো জালিয়াতি রোধে পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে বলেও জানান তিনি। প্রথম দিনে মতো সব পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হবে আশাবাদী উপাচার্য।

এছাড়া ২৫ অক্টোবর মঙ্গলবার ‘সি’ ও ‘এইচ’ ইউনিটের, ২৬ তারিখ ‘এ’, ‘জি’ ও ‘আই’, ২৭ তারিখ ‘ই’ ও ‘এফ’ ইউনিটের মধ্য দিয়ে রাবির ভর্তি পরীক্ষা শেষ হবে।

এ বছর ৫৬টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটে ৪ হাজার ৭১৩টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৭৮ হাজার ৯শ ৪৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে ৩৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এছাড়া ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

  •  
  •  
  •  
  •  

Tags: