নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. জাহিদুল

কাজী নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টর নিযুক্ত হলেন সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল কবীর।

সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল কবীর। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ও সহকারী প্রক্টরগণ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আমিনুল ইসলাম জানান, প্রক্টর প্রফেসর ড. মো. মাহবুব হোসেন এর দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল কবীরকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টররে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রক্টর জাহিদুল জানান, আমাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব প্রদান করায় উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলমকে আন্তরিক ধন্যবাদ। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত অনাকাঙ্খিত ঘটনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে অস্থিতিশীল করে তোলে, সেই সমস্ত ঘটনা যাতে না ঘটে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব।

  •  
  •  
  •  
  •