জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘এ’ ইউনিটের ৮২৫টি আসনের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৩ হাজার ৯৮৬ জন শিক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। গত ২১ অক্টোবর ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে ৩১টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবার ৫৮ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংগ্রহণ করেন। ভর্তি পরীক্ষার ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইট (www.jnu.ac.bd) এ পাওয়া যাচ্ছে।

