আইআইএএসটি, রংপুর এ বিএসসি ফিশারীজ (অনার্স) পার্ট ওয়ান পরীক্ষা শুরু
রংপুর প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রংপুরের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এপ্লাইড সায়েন্স এন্ড টেকনোলজি’ (আইআইএএসটি) এর বিএসসি ফিশারীজ (অনার্স) পার্ট ওয়ান পরীক্ষা শুরু হয়েছে ।
জানা যায়, রবিবার (৩০ অক্টোবর) সকাল ৯.৩০ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে একযোগে এই পরীক্ষা রংপুর এর আইআইএএসটি কেন্দ্রে শুরু হয়েছে ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ অনুষদের শিক্ষকের উপস্থিতিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আগামী ২৮ নভেম্বর ২০১৬ তারিখে শেষ হবে।
উল্লেখ্য, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ থেকে চার বছর মেয়াদি অনার্স কোর্সে মোট ১৫০টি আসন নিয়ে চালু হয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এপ্লাইড সায়েন্স এন্ড টেকনোলজি। এখানে বিএসসি ফিশারীজ (অনার্স) কোর্স ছাড়াও বিএসসি ইন ফুড সায়েন্স এন্ড টেকনোলজি ও বিএসসি ইন মাইক্রোবায়োলজি কোর্স চালু রয়েছে।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন http://iiast.edu.bd/

