আয়কর মেলার প্রথম দিনেই আদায় ২০০ কোটি
নিজস্ব প্রতিনিধি:
আয়কর মেলার প্রথম দিনে সারা দেশে ২০০ কোটি টাকার কর আদায় করা হয়েছে। মঙ্গলবার মেলার কার্যক্রম শেষে রাতে জাতীয় রাজস্ব বোর্ডের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রথম দিনের মেলায় রিটার্ন দাখিল করেছেন ১৬ হাজার ৮৬ জন করদাতা, যা গতবারের মেলার প্রথম দিনের চেয়ে ৭ দশমিক ২৫ শতাংশ বেশি।
৫৯ হাজার ২৯২ জন কর সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সেবা নিয়েছেন। নতুন ই-টিআইএন (কর শনাক্তকরণ নম্বর) নিয়েছেন চার হাজার ৮৭৫ জন। এ সংখ্যা গত বছরের প্রথম দিনের চেয়ে ৮০ দশমিক ২২ শতাংশ বেশি।
মঙ্গলবার রাজধানী ঢকাসহ সব বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় আয়কর মেলা শুরু হয়েছে।
ঢাকায় আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব বোর্ড ভবনে কর মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

