কুড়িগ্রামে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
‘এইচআইভি সংক্রামন ও এইডস মৃতু; নয় একটিও আর। বৈষম্যহীন পৃথিবী গড়বো সবাই-এই আমাদের অঙ্গিকার’ এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম সিভিল সার্জন অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ জয়নাল আবেদীন জিল্লুর।
এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ অজয় কুমার রায়, ডিপুটি সিভিল সার্জন ডাঃ নাসরিন বেগম, সদর স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ নজরুল ইসলাম প্রমূখ।
জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে বেসরকারি সংগঠন সেবা ইনস্টিটিউট, আরডিআরএস, সূর্যের হাসি ক্লিনিক, সলিডারিটি, ফ্রেন্ডশীপ, এএফএডি, ব্র্যাক, মেরী স্টোপস, হেলপ, সুপ্র যৌথভাবে অনুষ্ঠানে সহযোগিতা করে।

