গাইবান্ধায় নিখোঁজ শিশুর বিকৃত মরদেহ উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার ছয়দিন পর মিতু আকতার (৯) নামে এক শিশুর বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট গ্রামের একটি ধানের জমি থেকে শনিবার (০৫ অক্টোবর) রাত ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মিতু আকতার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট গ্রামের মো. মিলন সরকারের মেয়ে। মিতু রাজাবিরাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দি¦তীয় শ্রেণির ছাত্রী ছিল।
মিতুর পরিবার সূত্রে জানা যায়, গত ৩১ নভেম্বর সন্ধ্যার পর মিতু বাড়ির পাশে অনুষ্ঠিত একটি ইসলামিক জলসা দেখতে যায়। এরপর গভীর রাতেও মিতু বাড়ি ফিরে না আসায় নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও মিতুর সন্ধান পাওয়া যায়নি। শনিবার রাতে রাজাবিরাট গ্রামের একটি ধানের জমিতে মিতুর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মিতুর লাশ দেখে বিষয়টি পুলিশকে জানানো হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে মিতুর লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার ছয়দিন পার হওয়ায় মিতুর শরীর ফুলে গেছে। এছাড়া তার শরীরে পচন ধরায় লাশ বিকৃত হয়েছে। ধারণা করা হচ্ছে, দূর্বৃত্তরা মিতুকে শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় মিতুর পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা হয়েছে। মিতু হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও তাদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গাইবান্ধায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এগার বছরের বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে রিয়াদ মিয়া (১৩) নামে এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেেেছ স্থানীয়রা।
শনিবার (০৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পিপলবাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রের পাশ থেকে রিয়াদকে আটক করা হয়।
খবর পেয়ে পুলিশ রিয়াদকে আটক করে থানায় নিয়ে আসে। রিয়াদ গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চকমাকড়া গ্রামের মো. জিয়াউর রহমানের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, রিয়াদ শনিবার রাত ৮টার দিকে প্রতিবন্ধী শিশুকে ফুসলিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে পিপলবাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রের পিছনে যায়। এরপর রিয়াদ শিশুটিকে জোর পূর্বক ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়া দেখে ফেললে রিয়াদ পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয়রা রিয়াদকে আটক করে পুলিশকে খবর দেয়।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে রিয়াদকে আটক করে থানায় আনা হয়। এছাড়া প্রতিবন্ধী শিশুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

