কুড়িগ্রামের অনন্তপুর ও রামখানা সীমান্তে মাদকদ্রব্য আটক

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক অভিযান চালিয়ে ফেন্সিডিল জব্দ করেছে।

অনন্তপুর বিওপির হাবিলদার মোঃ আব্দুল আউয়াল এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাঁচার প্রতিরোধ অভিযানের উদ্দেশ্যে মঙ্গলবার ভোর রাতে অনন্তপুর সীমান্তের মেইন পিলার ৯৪৮ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাগরাজ নামক স্থানে অবস্থান গ্রহণ করে। পরে সেখানে ২ জন লোক মাথায় বস্তা নিয়ে ঐ স্থানে আসার পর টহল দলকে দেখা মাত্রই মাথার বস্তা মাটিতে ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। সেখান থেকে বিজিবি’র টহলদল ১৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে। জব্দকৃত ফেন্সিডিল মূল্য ৫৪ হাজার ৪শ টাকা বলে জানায় বিজিবি।

অপরদিকে রামখানা বিওপির নায়েব সুবেদার মোঃ মর্তুজা আলীর নেতৃত্বে ভোর ৪টায় মেইন পিলার ৯৫২ এর ৮ এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামখানা (ব্রিজপার) নামক স্থানে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল জব্দ করে। জব্দকৃত ফেন্সিডিলের মূল্য ১৬ হাজার টাকা।

৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাকির হোসেন বলেন জব্দকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

  •  
  •  
  •  
  •